ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • বাস থেকে পড়ে শিশুর মৃত্যু, চালক-হেলপার আটক

    বাস থেকে পড়ে শিশুর মৃত্যু, চালক-হেলপার আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    রাজধানীর প্রগতি সরণিতে চলন্ত বাস থেকে পড়ে ১০ বছরের শিশুর মৃত্যুর ঘটনায় বাসের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

    শুক্রবার (১২ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর আব্দুল্লাহপুর এলাকা থেকে তাদের আটক করে র‌্যাবের একটি দল।

    র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, রাজধানীতে চলন্ত বাস থেকে পড়ে শিশুর মৃত্যুর ঘটনায় ঘাতক বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

    শনিবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

    গত ৯ নভেম্বর প্রগতি সরণি সড়কে যমুনা ফিউচার পার্কের বিপরীত পাশে রাইদা পরিবহনের একটি চলন্ত বাস থেকে পড়ে যায় ১০ বছরের শিশুটি। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ