ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • পেট্রল-অকটেন-সিএনজি চালিত বাসে নতুন ভাড়া প্রযোজ্য নয়

    পেট্রল-অকটেন-সিএনজি চালিত বাসে নতুন ভাড়া প্রযোজ্য নয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর ১২৮টি রুটের নতুন বাস ভাড়ার তালিকা তৈরি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ। এসব তালিকা এখন বাসে দৃশ্যমান। গত মঙ্গলবার রাতেই এই তালিকা তৈরির কাজ শেষ করেছে বিআরটিএ।

    ভাড়া নৈরাজ্য ঠেকাতে প্রকাশিত ওই ভাড়ার তালিকায় বিআরটিএ উল্লেখ করেছে, ‘পেট্রল, অকটেন ও সিএনজি গ্যাস চালিত বাসে নতুন এই ভাড়ার তালিকা প্রযোজ্য হবে না। সর্বনিম্ন ভাড়া ১০ টাকা করে এই তালিকা প্রস্তুত করা হয়েছে বলে এতে বলা হয়েছে।

    ঢাকায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়রোধে বিআরটিএ-এর ৯টি ও ঢাকা মহানগর পুলিশের দুটো ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছে।

    এদিকে আজ (১৩ নভেম্বর) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অতিরিক্ত বাস ভাড়া আদায়রোধে গঠিত পরিবহন মালিকদের একটি ভিজিল্যান্স টিম পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

    বিআরটিএ-এর মিরপুর সার্কেল অফিসের উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ভাড়ার তালিকা হালনাগাদ করা হয়েছে। পাশপাশি সিএনজি ও ডিজেল চালিত বাসে আলাদা স্টিকার লাগানো শুরু করেছি আমরা। বাসে সর্বনিম্ন ভাড়া ১০ টাকার বেশি আদায় করার অভিযোগ পেলে ব্যবস্থা নেবে বিআরটিএ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ