ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • পাথরঘাটায় নির্বাচনের ১৬ দিন আগেই চেয়ারম্যান হলেন আ'লীগ প্রার্থী

    পাথরঘাটায় নির্বাচনের ১৬ দিন আগেই চেয়ারম্যান হলেন আ'লীগ প্রার্থী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় নির্বাচনের ১৬ দিন আগেই চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট আবদুর রহমান জুয়েল। ঋণ খেলাপীর কারনে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামি আন্দোলনের সোহাগ বাদশাহ'র মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ায় অ্যাডভোকেট আবদুর রহমান জুয়েলকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

    পাথরঘাটা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ও ইউনিয়ন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জয়ন্ত কুমার অপু শুক্রবার তাকে লিখিতভাবে নির্বাচিত ঘোষণা করেছেন।

    তৃতীয় ধাপের নির্বাচনে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবদুর রহমান জুয়েল ও ইসলামি আন্দোলনের সোহাগ বাদশাহ মনোনয়নপত্র দাখিল করেন। গত ২ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় ঋণ খেলাপীর দায়ে বাংলাদেশ ব্যাংকের অভিযোগের ভিত্তিতে ইসলামি আন্দোলনের প্রার্থী সোহাগ বাদশাহ'র মনোনয়নপত্র বাতিল করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে আপিল করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে না পারায় তার মনোনয়নপত্র চূড়ান্তভাবে বাতিল করে এডভোকেট আবদুর রহমান জুয়েলকে নির্বাচিত ঘোষণা করা হয়।

    পাথরঘাটার উপজেলা নির্বাচন কর্মকর্তা আইউব আলী হাওলাদার জানিয়েছেন, প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় অ্যাডভোকেট আবদুর রহমান জুয়েলকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ