ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • দিল্লি সফরে যাচ্ছেন শেখ রেহানা

    দিল্লি সফরে যাচ্ছেন শেখ রেহানা
    শেখ রেহানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী মাসের প্রথম সপ্তাহে নয়াদিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা। সেখানে তিনি বঙ্গবন্ধু স্মারক বক্তৃতা দেবেন।

    বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে উভয় দেশ নানা কর্মসূচির উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ৬ ডিসেম্বর বাংলাদেশ-ভারত মৈত্রী দিবসে দিল্লিতে বঙ্গবন্ধু স্মারক বক্তৃতার আয়োজন করেছে ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স (আইসিডব্লিউএ)। সংস্থাটির পক্ষ থেকে ইতোমধ্যেই শেখ রেহানাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারত আশা করছে শেখ রেহানা এই অনুষ্ঠানে যোগ দেবেন।

    এদিকে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঢাকায় আসছেন। ভারতের রাষ্ট্রপতিকে ইতোমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে।

    সূত্র জানায়, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এখন দিল্লি রয়েছেন। প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সফরসূচি চূড়ান্ত করতেই তিনি দিল্লি গেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ