ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • চাষের জমিতে মিলল কোটি টাকা মূল্যের সোনার বাইবেল

    চাষের জমিতে মিলল কোটি টাকা মূল্যের সোনার বাইবেল
    স্বর্ণের বাইবেল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাষের জমিতে ধাতব জিনিসের খোঁজ করতে গিয়ে সোনার বাইবেল খুঁজে পেয়েছেন এক দম্পতি। মুহূর্তেই ভাগ্য বদলে গেছে তাদের। এই সোনার বাইবেলের মূল্য অন্তত প্রায় এক কোটি টাকা।
     
    বিবিসির খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের ইয়র্কের বাসিন্দা বাফি বেইলে এবং তার স্বামী দু’জনেই শখ পুরনো ধাতব জিনিস খুঁজে বেড়ানো। অনেকে নিজের জমি থেকে পুরনো জিনিস খুঁজে দিতে তাদের ডাকেন।
     
    সম্প্রতি ইয়র্কেই একটি চাষের জমিতে ধাতব দ্রব্য খোঁজার ডাক পেয়েছিলেন তারা। জমির মালিকের ইচ্ছাতেই খোঁজ শুরু করেন  দু’জনে।

    কিছু দূর যাওয়ার পর মেটাল ডিটেক্টর-এ খুব শক্তিশালী সিগন্যাল পান তারা। প্রায় পাঁচ ইঞ্চি খোলার পরই একটি ছোট সোনালি রঙের ধাতু উদ্ধার করেন। সেই ছোট সোনালি রঙের জিনিসটিই যে মহামূল্য সোনার বাইবেল, তা ঘুণাক্ষরেও টের পাননি তারা।

    পরে মোবাইলে সেটির ছবি তুলে এবং ছবিটি বড় করে দেখেই আনন্দে আত্মহারা হয়ে ওঠেন বাফি।

    সোনালি বস্তুটি হলো একটি সোনার বাইবেল! এর দৈর্ঘ্য দেড় সেন্টিমিটার, ওজন মাত্র পাঁচ গ্রাম। ২৪ ক্যারটের সোনা ব্যবহার করা হয়েছিল তাতে।

    বাফি খোঁজখবর নিয়ে আরও জানতে পারেন, রাজা তৃতীয় রিচার্ডের আমলের (১৪৫২-১৪৮৫) বাইবেল সেটি।

    বিবিসিকে বাফি বেইলি বলেন, প্রথম আমরা ভেবেছিলাম এটি স্বর্ণের তৈরি কোনো সাধারণ বস্তু। পরীক্ষা করার আগ পর্যন্ত আমাদের ধারণাই ছিল না এটি কতখানি দুর্লভ ও দামি।  উচ্ছ্বসিত বাফি বেইলি বিবিসিকে বলেন, এটি ওজনে ভারি, উজ্জল এবং দেখতে অসম্ভব সুন্দর।

    বিশেষজ্ঞদের মতে, তৃতীয় রিচার্ড রাজত্বকালে সম্ভবত কোনো নারী আত্মীয়কে উপহার হিসেবে এই বাইবেল দিয়েছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ