ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • প্রথমবারের মতো আইওরার চেয়ারম্যান হচ্ছে বাংলাদেশ

    প্রথমবারের মতো আইওরার চেয়ারম্যান হচ্ছে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর সহযোগিতা সংস্থা ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের (আইওরা) চেয়ারম্যান হতে যাচ্ছে বাংলাদেশ।

    ২৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ২৩ জাতি জোটের চেয়ার হচ্ছে বাংলাদেশ। আগামী ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় আইওরার কাউন্সিল অব মিনিস্টার সভায় বর্তমান চেয়ারম্যান সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে এই দায়িত্ব গ্রহণ করবে বাংলাদেশ।

    আইওরার ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।

    এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব খোরশেদ আলম সাংবাদিকদের বলেন, আমরা প্রথমবারের মতো চেয়ারম্যান হতে যাচ্ছি। এবারের ২১তম মিনিস্টার সভায় এই দায়িত্ব হস্তান্তর করা হবে।

    জানা গেছে, আগামী ১৫ ও ১৬ নভেম্বর সিনিয়র অফিসিয়াল বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর ১৭ নভেম্বর মিনিস্টার পর্যায়ের বৈঠক হবে। এবারের অনুষ্ঠানে সশরীরে ১২ জন মন্ত্রীসহ ৮২ জন কর্মকর্তা যোগ দেবেন। এ ছাড়া ভার্চুয়ালিও অনেকে যোগ দেবেন।

    বাণিজ্য ও বিনিয়োগ, মৎস্য ব্যবস্থাপনা, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়, সুনীল অর্থনীতি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ও সম্পৃক্ততার ক্ষেত্র বৃদ্ধির বিষয় নিয়ে সভায় আলোচনা হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ