ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • ১৬ ডিসেম্বর ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি

    ১৬ ডিসেম্বর ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের বিজয় দিবসের উৎসবে অংশ নিতে আগামী ১৬ ডিসেম্বর ঢাকায় আসবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রবিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রাখছিলেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।

    ড. মোমেন বলেন, ‘ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের উৎসবে বাংলাদেশে আসবেন বলে আমরা আশা করছি। আমরা ভারতের রাষ্ট্রপতি এবং ভুটানের সাবেক রাজাকে ১৬ ডিসেম্বরের জন্য দাওয়াত দিয়েছি।’

    ‘এরই মধ্যে ভারত দেশটির রাষ্ট্রপতির বাংলাদেশ সফর নিশ্চিত করলেও ভুটান থেকে এখনও নিশ্চিত করা হয়নি’, যোগ করেন পররাষ্ট্রমন্ত্রী।

    সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন ও মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট বিভাগের প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) খুর্শেদ আলম উপস্থিত ছিলেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ