ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • কলাপাড়ায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

    কলাপাড়ায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    "মাদককে না বলি অপরাধ মুক্ত সমাজ গড়ি" এই প্রত্যয় নিয়ে কলাপাড়ার নীলগঞ্জে নবীপুর ক্রীড়া সংঘের আয়োজনে নীলগঞ্জ আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে-২০২১ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (১৩ নভেম্বর) বিকাল ৩ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর পায়রা ব্রিকফিল্ড সংলগ্ন মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

    উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন নীলগঞ্জ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. শহিদ মাতুব্বর, নুরুল আমিন বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আসন্ন নীলগঞ্জ ইউনিয়ন নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন সিকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি রহমান তালুকদার, দলিল লেখক জসিম উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক মো. আফজাল হোসেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির মো. শফিকুর রহমান সুমন বেপারী, উপদেষ্টা তোফাজেল হোসেন ও মো. আবুল বাসার প্রমুখ।

    উদ্বোধনী খেলায় রেফারির দায়িত্ব পালন করেন নিজাম উদ্দিন ও তার সহযোগী আব্দুল জব্বার, ওহিদুলজ্জামান হামিরুল এবং ধারাভাষ্য ও সঞ্চালনায় ছিলেন, কল্লোল বিশ্বাস ও মো. ইভান মাতুব্বর।

    উদ্বোধনী খেলায় হাজীপুর শহীদ আলাউদ্দিন ক্রীড়া একাডেমি, হোসেনপুর চাঁদপাড়া একাদশের মোকাবেলা করে।

    উক্ত ফুটবল খেলায় দেখতে হাজারো মানুষ মাঠে জড়ো হয় শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ। খেলার প্রতিটি মুহূর্তেই আনন্দে ফেটে পড়েন দর্শকরা।

    টুর্নামেন্ট কমিটির পরিচালনা মো. শফিকুর রহমান সুমন বেপারী বলেন, মাদককে না বলি অপরাধ মুক্ত সমাজ গড়ি" এই প্রত্যয় নিয়ে এ খেলার আয়োজন করেছি। নীলগঞ্জ ইউনিয়নের মোট ১২টি দল অংশ নিয়েছে।
    আগামী ১৩ ডিসেম্বর টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ