ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • আমিরাতে আজ রাতে পবিত্র ফাতেহা-এ ইয়াজদাহম

    আমিরাতে আজ রাতে পবিত্র ফাতেহা-এ ইয়াজদাহম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে সোমবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে পবিত্র ফাতেহা-এ ইয়াজদাহম পালিত হবে।

    এ দিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে আমিরাতে গাউছে পাকের আশেকেরা পালন করবেন পবিত্র ফাতেহা-এ ইয়াজদাহুম। এ পবিত্র রজনি পালন চলবে মঙ্গলবার (১৬ নভেম্বর) সূর্যোদয়ের আগ পর্যন্ত।

    বিশেষ এ পবিত্র রাতে বিশ্বের অন্যান্য দেশের মতো আমিরাতেও ধর্মপ্রাণ মুসলমানরা পুণ্যলাভের আশায় মিলাদ-মাহফিল, নফল নামাজ আদায়, জিকির, কোরআন তেলাওয়াতসহ ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন।

    এ রাতে অনেকে আল্লাহর নৈকট্য লাভের জন্য ইবাদত করেন ও পরের দিন রোজা পালন করে থাকেন।

    প্রতি বছর আরবি রবিউস সানি মাসের ১১ তারিখে ‘পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম’ পালন করা হয়। ৫৬১ হিজরির ১১ রবিউস সানি আধ্যাত্মিক জগতের এ মহান সাধক ইন্তেকাল করেন। ‘ইয়াজদাহম’ ফারসি শব্দ, যার অর্থ এগারো। ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ বলতে রবিউস সানি মাসের ১১ তারিখে বড়পীর স্মরণে ফাতেহা শরিফের আয়োজনকে বোঝায়।

    পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম বা বড়পীর হজরত আবদুল কাদের জিলানির (র.) ওফাত দিবস। তিনি মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর অধস্তন বংশধর। তিনি ৪৭০ হিজরি সনের পবিত্র রমজান মাসের ১ তারিখে ইরানের জিলান শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা বিশিষ্ট বুজুর্গ সাইয়েদ আবু সালেহ জঙ্গি ও মা সাইয়েদা উম্মুল খায়ের ফাতেমা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ