ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • ভোলায় এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

     ভোলায় এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় সাদনাম অর্ণব (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) সকালে ভোলা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মোনালিসা গলির একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। অর্ণব মো. আসাদুজ্জামানের ছেলে এবং ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

    নিহতের মা আয়েশা জেরিন জানান, তিনি দীর্ঘদিন ধরে ছেলেকে নিয়ে তার বোনের বাড়িতে থাকেন। রোববার রাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা দেখে তিনি ঘুমিয়ে পড়েন। পরে ভোরে তিনি বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠেন। ওই সময় রান্নাঘরের দরজা বন্ধ দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় জানালা ভেঙে দেখেন তার ছেলে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে। এরপর তিনি পুলিশে খবর দেন।

    তিনি আরও জানান, তার এবং তার স্বামীর সম্পর্কের বিষয় নিয়ে ছেলে বেশ কয়েক মাস ধরে হতাশাগ্রস্ত ছিলো। মাঝে মাঝে ছেলে বলতো সে আত্মহত্যা করবে। হয়তো এ কারণে সে আত্মহত্যা করেছে। ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। বিষয়টি তদন্ত চলছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ