ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • শিক্ষার্থীদের ক্ষতির বিষয়টি দেখা হচ্ছে : শিক্ষামন্ত্রী

    শিক্ষার্থীদের ক্ষতির বিষয়টি দেখা হচ্ছে : শিক্ষামন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    করোনার কারণে দেরিতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ক্ষতির বিষয়টি দেখা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও আল আমিন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের করোনা টিকার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    শিক্ষামন্ত্রী বলেন, আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানাই, আমরা পরীক্ষাটি নিতে পেরেছি। শিক্ষার্থীদের যা ক্ষতি হয়েছে, পরবর্তীতে তা আমরা সমন্বয় করব। আশা করি কারও অসুবিধা হবে না।

    শিক্ষামন্ত্রী আরও বলেন, ২২ লাখ শিক্ষার্থীকে টিকা দেওয়ার সুযোগ ছিল না। এখনও দেশের প্রতিটি জেলায় ফাইজারের টিকা দেওয়ার পরিস্থিতি নেই। তারপরও আমরা দ্রুত সময়ের মধ্যে ২২ লাখ পরীক্ষার্থীকে টিকার আওতায় আনার সর্বাত্মক চেষ্টা করছি।

    এ সময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা শিক্ষা কর্মকর্তা গিয়াসউদ্দিন পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের উপপরিচালক রোকসানা ফেরদৌস মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মঈনুল হাসান, হাসান আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা ফেরদৌস উপস্থিত ছিলেন। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ