ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • সাড়ে ৪ হাজার বছরের পুরোনো মন্দিরের সন্ধান

     সাড়ে ৪ হাজার বছরের পুরোনো মন্দিরের সন্ধান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    মিসরের হারিয়ে যাওয়া সূর্য মন্দিরগুলোর একটির সন্ধান পেয়েছেন বলে জানিয়েছেন প্রত্নতত্ত্ববিদেরা। মন্দিরটি খ্রিস্টপূর্ব ২৫ শতকের বলে ধারণা করা হচ্ছে। 

    প্রত্নতত্ত্ববিদেরা জানিয়েছেন, কায়রো থেকে ১২ মাইল দক্ষিণে অন্য একটি মন্দিরের নিচে চাপা পড়ে ছিল এ মন্দিরটি। 

    এ মন্দিরটির খোঁজ যেখানে পাওয়া গেল, ১৮৯৮ সালে ঠিক সেখানেই আরেকটি মন্দিরের সন্ধান পাওয়া গিয়েছিল। এখন নতুন মন্দিরটির সন্ধান পাওয়ার পর দেখা যাচ্ছে আগের মন্দিরটি এটির ওপরই নির্মিত হয়েছিল।  

    উনবিংশ শতাব্দীতে প্রত্নতত্ত্ববিদেরা সূর্য মন্দিরটির সামান্য একটি অংশের খোঁজ পেয়েছিলেন।  তবে তখন তারা মনে করেছিলেন এটা তাদের আবিষ্কৃত মন্দিরটিরই পূর্ববর্তী অংশ।  তবে এখন দেখা যাচ্ছে সেটা আসলে সম্পূর্ণ আলাদা একটা মন্দির ছিল। 

    পুরো মন্দিরটি তৈরি করা হয়েছে মাটির ইট দিয়ে। ইতিহাস বিশ্লেষণ করে দেখা যায়- মোট ছয়টি সূর্য মন্দির নির্মাণ করা হয়েছিল। তবে এখনও পর্যন্ত মাত্র দুটির সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদেরা।  এখনও পর্যন্ত জানা যায় সূর্য মন্দিরগুলোর সবগুলোই খুবই কাছাকাছি এলাকায় নির্মিত হয়েছিল।

    এ মন্দিরটি যেভাবে নির্মিত হয়েছিল অর্থাৎ মাটির ইট দিয়ে, এভাবে নির্মিত স্থাপনাগুলো খুব একটা বেশি টেকসই হয় না। কোন রাজার শাসনামলে মন্দিরটা নির্মাণ করা হয়েছিল সেটা এখনও নিশ্চিতভাবে বুঝতে পারেননি সেখানে কাজ করা প্রত্নতত্ত্ববিদেরা। 

    গবেষকরা বলছেন, সার্বিকভাবে এ আবিষ্কার ওই সময়ের মানুষদের জীবনযাত্রা সম্পর্কে বুঝতে সহায়ক হবে। যেমন: তারা কী খেতো, তাদের বিশ্বাসরীতি কেমন ছিল এসব সম্পর্কে ধারণা পাওয়া যাবে। 

    সূত্র : সিএনএন 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ