ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ব্রাহ্মণবাড়িয়ায় লোকজন জড়ো করে তাণ্ডব 

    মসজিদের মাইকে গুজব ছড়ানো সেই দুই ইমাম গ্রেফতার

    মসজিদের মাইকে গুজব ছড়ানো সেই দুই ইমাম গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে গুজব ছড়িয়ে লোকজন জড়ো করে তাণ্ডব চালালো দুই ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। 
    গত শনিবার (২৪ এপ্রিল) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। 

    গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার ঘাটুরার বঙ্গবন্ধু হাই স্কুল জামে মসজিদের পেশ ইমাম হেফাজত নেতা মাওলানা দেলোয়ার হোসেন ওরফে বেলালি ও ঘাটুরা হরিনাদি জামে মসজিদের পেশ ইমাম হেফাজত নেতা মাওলানা ইকবাল হোসেন। তাণ্ডবের মামলায় গ্রেফতার দেখিয়ে আজ রবিবার দুইজনকে আদালতে পাঠানো হয়েছে। 

    জেলা পুলিশের বিশেষ শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দুজন ছাড়াও গত ২৪ ঘণ্টায় আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৩৫৯ জনে।

    পুলিশের সূত্রটি আরো জানায়, তাণ্ডবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি ও সরাইল থানায় দু'টিসহ সর্বমোট ৫৫টি মামলা রুজু হয়েছে। এসব মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার লোকের নামে মামলা হয়েছে। এছাড়া আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা হয়।

    উল্লেখ্য, হেফাজতের কর্মসূচিকে কেন্দ্র করে ২৬-২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালিয়ে শতাধিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আওয়ামী ও অঙ্গ সহযোগি নেতাদের বাড়িঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসময় সংঘর্ষে অন্তত ১৩ জন প্রাণ হারান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ