ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • ২৫ বছরের ইতিহাসে প্রথমবার ‘আইওরা’র চেয়ারম্যান বাংলাদেশ

    ২৫ বছরের ইতিহাসে প্রথমবার ‘আইওরা’র চেয়ারম্যান বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ২৩-জাতি জোটের চেয়ারম্যান হলো বাংলাদেশ। ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর সহযোগিতা সংস্থা ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওরা) চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

    বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেরিন অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম এ তথ্য জানিয়েছেন।

    আইওরার ২১তম সম্মেলন নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ১৭ নভেম্বর থেকে ঢাকায় আইওরার ২১তম সম্মেলন অনুষ্ঠিত হয়।

    সংবাদ সম্মেলনে বক্তব্য দেন- পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং মেরিন অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম।

    খুরশেদ আলম বলেন, আইওরার সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশ চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছে। আগামী দুই বছর বাংলাদেশ এই দায়িত্ব পালন করবে।

    সম্মেলনে রাশিয়া আইওরার ১০ম ডায়ালগ পার্টনার নির্বাচিত হয়েছে বলেও জানান তিনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ