ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • দক্ষিনাঞ্চল থেকে বিলুপ্ত হচ্ছে ১৫ প্রজাতির দেশি মাছ

    দক্ষিনাঞ্চল থেকে বিলুপ্ত হচ্ছে ১৫ প্রজাতির দেশি মাছ
    দক্ষিনাঞ্চল থেকে বিলুপ্ত হচ্ছে ১৫ প্রজাতির দেশি মাছ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীসহ উপূলীয় এলাকার গ্রামাঞ্চলে  এক সময় অগ্রহায়ন -পৌষ-মাঘে পুকুর, খাল, ডোবায় দেশীয় মাছ ধরার ধুম পড়তো। এখন গ্রামে দেশি মাছের দেখা তেমন  নেই । বিলুপ্তির পথে আছে প্রায় ১৫  প্রজাতির দেশীয় মাছ।

    যে মাছগুলোর দেশি জাত এখন আর  তেমন দেখা যায় না, সেই তালিকায় রয়েছে- টেংরা, পুঁটি, বাইম, খলিসা,খরকাটি, গজার, শবেদা, ডারকা, পোয়া, বালিয়া, চেলা, শাল চোপরা, শৌল, ভেদা, বুড়াল, ফলি, চেং গতাসহ আরও কিছু জাত। গ্রামীণ জীবনের কৃষি ও চাষাবাদ ব্যবস্থা পরিবর্তনের সাথে উজাড় হয়ে যাচ্ছে এসব দেশীয় জাতের মাছ।

    মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে দেশি জাত হারিয়ে অন্যতম কারন হলো, জলবায়ুর প্রভাব ,প্রাকৃতিক বিপর্যয়, কারেন্ট জালের অবৈধ ব্যবহার, ফসলের জমিতে অপরিকল্পিত কীটনাশক ব্যবহার, জলাশয় দূষণ নদীর নব্যতা হ্রাস, উজানে বাঁধ নির্মাণ নদী সংশ্লিষ্ট খাল ও বিলের গভীরতা কমে যাওয়া, ডোবা ও জলাশয় ভরাট হওয়া, মা মাছের আবাসস্থলের অভাব মা মাছের ডিম ছাড়ার আগেই ধরে ফেলা, ডোবা-নালা পুকুর ছেঁকে মাছ ধরা, বিদেশি রাক্ষুসে মাছের চাষ, মাছের প্রজননে ব্যাঘাত ঘটানো, এবং খালে, বিলে ও পুকুরে নদীতে বিষাক্ত বর্জ ফেলা।

    বর্ষায় ধানি জমিতে কইয়া জাল, বড়শি ও চাই পেতে মাছ ধরার ঐতিহ্যও হারিয়ে গেছে। যারা একসময় পুকুর, খাল-বিলে মাছ ধরতো তাদের অনেকেই এখন বাজার ছাড়া মাছ দেখতে পান না।  খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন সময়  খালে বিলে জলাশয়ে  মাছ মরে ভেসে উঠছে। নদী, পুকুর, খালেও মাছ মরছে। মৎস্য কর্মকর্তারা বলছেন, অনেক সময় ক্ষেতের ধান গাছ পচে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়েও মাছ মারা যায়।

    এ বিষয়ে আমতলী  চাওড়া ইউপির খান মতিয়ার রহমান  জানান, ১০ বছর আগেও গ্রাামের বাড়ির দুটি পুকুর থেকে সারা বছর মাছ পেতাম। ঝাঁকি জাল ও বড়শি দিয়ে শোল, টাকি, চেলা, পুঁটি পাওয়া যেতো। শীত মৌসুমে পুকুরের পানি কমে এলে লোকেরা নেমে পানি ঘোলা করতো। তখন জাল, ডালা, খুচন নিয়ে মাছ ধরতে নামতো সবাই। শোল, গজার, চিংড়ি, বায়লা, চান্দা, তারাবাইম, পুঁটি সবই ধরা পড়তো। এখন পুকুরের গভীরতা কমার সাথে সাথে কমেছে পানি। এত এত মাছও নেই। মাঝে মাঝে কিছু চেলা, পুঁটি, বেলের চেহারা দেখা যায়।

    হলদিয়া ইউপির মো. জাকির হোসেন মাষ্টার  জানান, হলদিয়া অফিস বাজার ধানখালী  এলাকার বড় মাছ বাজার। এই বাজারে সকাল থেকে রাত পর্যন্ত নানা প্রজাতির দেশি মাছে ভরা থাকতো। এখন মাছগুলো বাজারে ওঠে না। বাজারের এক কোনায় দেশি প্রজাতির মাছ দেখা যায়। চাষের মাছে সয়লাব। যেদিকে তাকাই, পাঙ্গাস আর তেলাপিয়া।’তিনি আরও বলেন, ‘ধানের জমির সার ও কীটনাশক মিশে নদী ও খালের পানি নষ্ট হচ্ছে। সার ও কীটনাশকের বিষক্রিয়ায় দেশি মাছ মরছে।’

    এ প্রসঙ্গে আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা  হালিমা সরদার  জানান, ‘বিভিন্ন কারণেই দেশি প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে না। যে মাছগুলো হারিয়ে যাচ্ছে বলে শুনছি, সেগুলো নিয়ে গবেষণা চলছে। পাবদা, টেংরা, বোয়াল, আইড় মাছের চাষ হচ্ছে। এর উদ্দেশ্যই হচ্ছে দেশি জাতের মাছ ফিরিয়ে আনা।’

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ