ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • বিসিএসের কারণে পেছাল এসআই নিয়োগ পরীক্ষা

    বিসিএসের কারণে পেছাল এসআই নিয়োগ পরীক্ষা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

    ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার কারণে পিছিয়েছে বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই, নিরস্ত্র) নিয়োগ পরীক্ষা। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) এক আদেশে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি জানানো হয়।

    পুলিশ সদর দফতর জানায়, নতুন সূচি অনুযায়ী ৮ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও লিখিত ও মনস্তাত্ত্বিক পরীক্ষা ২০২২ সালের ৩ জানুয়ারি থেকে ৫ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।

    এর আগে এসআই নিয়োগ প্রক্রিয়ার অন্যতম ধাপ ‘শারীরিক সক্ষমতা যাচাই’ পরীক্ষা ২৮ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল। তবে একই সময়ে ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণে সূচিতে পরিবর্তন আনার আভাস দিয়েছিল পুলিশ সদর দফতর।

    গত ৮ অক্টোবর নিয়োগ বিজ্ঞপ্তি দেয় পুলিশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, আগামী ২৮ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন গত ১০ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওই বিজ্ঞপ্তিতে আগামী ২৭ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি জানানো হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ