ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • অপর্ণা সেনের বিরুদ্ধে মামলা

    অপর্ণা সেনের বিরুদ্ধে মামলা
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজ্যে রাজ্যে বিএসএফ-এর এখতিয়ার বৃদ্ধি নিয়ে সরব হয়েছিলেন অভিনেত্রী অপর্ণা সেন। এতে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা করেছেন পৃথ্বীশ দাস নামে এক আইনজীবী।  

    এই অভিনেত্রী-পরিচালক সম্প্রতি সীমান্তরক্ষীদের ক্ষমতা বাড়ানো না পছন্দ বলে মুখ খুলেছিলেন। মামলার বিষয়ে পৃথ্বীশ দাসের দাবি, কেন্দ্রীয় বাহিনীকে অসম্মান করেছেন অপর্ণা সেন। ওই দিন বিএসএফকে নিয়ে মন্তব্যের মাঝেই সীমান্তরক্ষীদের ধর্ষক, খুনীর মতো শব্দ প্রয়োগ করেছেন। যার জেরে আইনি নেটিশ পাঠানো হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
    যদিও এই বিষয়ে এদিন কোনওরকম মন্তব্য করেনি অপর্ণা। গত সোমবার কলকাতা প্রেসক্লাবে একটি মানবাধিকার সংগঠনের ডাকা বৈঠকে অপর্ণা সেন তার মন্তব্যে  বিএসএফের ক্ষমতা বৃদ্ধির বিষয়টি নিয়ে সমালোচনা করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ