ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ক্যাটরিনার দিকে তাকিয়ে সালমানের ধমক খেয়েছিলেন তিনি!

     ক্যাটরিনার দিকে তাকিয়ে সালমানের ধমক খেয়েছিলেন তিনি!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্যাটরিনার নাম উচ্চারিত হলে সালমান খানের নাম চলে আসাটা স্বাভাবিক। ক্যাটরিনা ও সালমান খানের সম্পর্ক নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা।

    প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০০৩ সালে বলিউডে অভিষেক হয় ক্যাটরিনার।  তার পর থেকে ২০১০ সাল পর্যন্ত সালমানের সঙ্গেই ছিলেন তিনি।

    এতে বলা হয়, নবাগতা ক্যাটরিনাকে তখন পথ দেখাচ্ছেন সালমান। হাতে ধরে শিখিয়ে দিচ্ছেন বলিউডের কীভাবে পথ চলতে হবে তা।  এ সময় বলিউডের ‘টাইগার’ ক্যাটরিনাকে সব সময় আগলে রাখার তাগিদ অনুভব করতেন।

    ক্যাটরিনার জন্য ঘনিষ্ঠদের সঙ্গেও বিবাদে জড়িয়েছিলেন সালমান। সে তালিকায় আছেন বরুণ ধাওয়ানও।

    একদিন হাঁটতে বেরিয়েছিলেন ক্যাটরিনা ও সালমান। সঙ্গেই ছিলেন বরুণ এবং অর্জুন কাপুর।

    একসঙ্গে হাঁটতে হাঁটতে বরুণ সদ্য বলিউডে পা রাখা ক্যাটরিনার দিকে তাকাচ্ছিলেন বারবার। ক্যাটরিনা এ বিষয়টি আমলে না নিলেও চোখ এড়ায়নি সালমানের। এর পর আর যায় কোথায়! বরুণকে কড়া ধমক দিয়েছিলেন সালমান।

    সালমানের বকুনি খেয়ে বরুণ খুললেন ‘আই হেট ক্যাটরিনা ক্লাব’। পাশে পেলেন বন্ধু অর্জুনকে।

    আর এ ঘটনা করণ জোহরের অনুষ্ঠানে এসে ফাঁস করেন ক্যাটরিনা।

    এদিকে  ভিকি কৌশল ও ক্যাটরিনার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে বলিউড পাড়ায়।

    ৭ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান চলবে বলে শোনা যাচ্ছে।

    বিয়ের জন্যে ইতোমধ্যেই ৭০০ বছরের পুরনো রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস ফোর্ট হোটেল পুরোপুরি বুকিং করে নেওয়া হয়েছে।  কারণ, দুই পরিবারেরই একাধিক আত্মীয় নভেম্বরের শেষেই চলে আসবেন রাজস্থানে। তারা সেখানেই থাকবেন। একাধিক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে নিযুক্ত করা হয়েছে এই বিয়ের অনুষ্ঠান করার জন্য।

    যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ