ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • বছরের শুরুতেই বই পাবে শিক্ষার্থীরা

    বছরের শুরুতেই বই পাবে শিক্ষার্থীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা মহামারির কারণে আগামী বছর পাঠ্যপুস্তক উৎসব করা সম্ভব না হলেও বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  

    এইচএসসি পরীক্ষা নিয়ে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
     

    বই উৎসব নিয়ে এক প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, আমরা বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছি। এবারও তার ব্যত্যয় হবে না। বছরের শুরুতে নতুন বই পাবে শিক্ষার্থীরা।  

    শিক্ষামন্ত্রী বলেন, (করোনার কারণে) গত বছর পাঠ্যপুস্তক উৎসব করা সম্ভব হয়নি, এবারও হয়তো পাঠ্যপুস্তক উৎসব করা সম্ভব হবে না।  

    মুদ্রণ শিল্প সমিতির পক্ষ থেকে জানানো হয় এখনও ৭০ ভাগ বই ছাপানো হয়নি- এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বছরের শেষে এখনও সময় আছে। এই সময়ে ছাপানোর কাজ শেষ হবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ