ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • আগৈলঝাড়ায় পরিত্যাক্ত বাগান থেকে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

    আগৈলঝাড়ায় পরিত্যাক্ত বাগান থেকে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় বাড়ি থেকে নিখোঁজ এক বৃদ্ধের লাশ পরিত্যাক্ত বাগান থেকে উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে। থানা ওসি (তদন্ত) মাজহারল ইসলাম জানান, উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামের মৃত অজিত কর্মকারের ছেলে দেব প্রসাদ কর্মকার ওরফে তিনু (৬২) বৃহস্পতিবার বাড়ি থেকে নিখোঁজ হয়। 

    বাড়ির লোকজন তাকে বিভিন্ন স্থানে খোজাখুজি করে পাননি। রোববার সকালে বাড়ির পাশের একটি বাগানে পরিত্যাক্ত একটি লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে আসলে স্থানীয়রা দেব প্রসাদ কর্মকারকে শনাক্ত করেন। ওসি (তদন্ত) মাজহারল ইসলাম ও এসআই রহমান লাশের সুরাতহাল রিপোর্ট তৈরী করে থানায় নিয়ে আসেন। 

    রোববার দুপুরেই লাশের ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়। সাবেক ইউপি সদস্য রেজাউল সরদার জানান, দেব প্রসাদ কর্মকার ওরফে তিনু মানুষিক ভারসাম্যহীন ছিলো। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ