ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • ১০ ডিসেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ

     ১০ ডিসেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

     

     

    সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষা ও দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্রকাশের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর-মাউশি।

    অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত ওই আদেশ বৃহস্পতিবার সব আঞ্চলিক উপপরিচালককে পাঠানো হয়েছে।

    সরকারি ও বেসরকারি (মহানগর ও জেলা পর্যায়) মাধ্যমিক স্কুলের প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত অনলাইনে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির জন্য আগামী ২৫ নভেম্বর থেকে ৮ ডিসেম্বরের মধ্যে আবেদন গ্রহণ করা হবে।

    ১৫ ডিসেম্বর সরকারি মাধ্যমিক স্কুলে এবং ১৯ ডিসেম্বর বেসরকারি (মহানগর ও জেলা পর্যায়) মাধ্যমিক স্কুলে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। নির্দেশনায় বলা হয়, লটারির মাধ্যমে স্কুলে ভর্তি প্রক্রিয়ার কারণে শিক্ষার্থীদের বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে।

    করোনাভাইরাস মহামারীর কারণে গত বছরের মার্চে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। দেড় বছর পরে গত ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খুলে দিয়েছে সরকার। এরপর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা আগামী ২৪ থেকে ৩০ নভেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা দেয়।

    কিন্তু বৃহস্পতিবার ফল প্রকাশের বিষয়ে যে আদেশ জারি করা হয়েছে, সেখানে দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে।

    তাহলে নির্বাচনী পরীক্ষা কবে হবে জানতে চাইলে ঢাকার সরকারি ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক আবু সাঈদ ভুঁইয়া বলেন, “দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা পরে হবে। ২৪ নভেম্বর থেকে প্রাক-নির্বাচনী পরীক্ষা গ্রহণের নির্দেশ পেয়েছি।”

    এবার বাংলা, ইংরেজি ও সাধারণ গণিত- এই তিন বিষয়ের ওপর বার্ষিক পরীক্ষা ও প্রাক-নির্বাচনী পরীক্ষা নেওয়ার নির্দেশনা দিয়েছে মাউশি।

     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ