ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা চলাকালে ডিভাইসসহ আটক ৬

    খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা চলাকালে ডিভাইসসহ আটক ৬
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে উপ-খাদ্যপরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। এসময় এক পরীক্ষার্থীর কাছ থেকে ব্লুটুথ ডিভাইস উদ্ধার করা হয়।

    শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে শহরের পলিটেকনিক ইনস্টিটিউটের পরীক্ষার হল এবং এর আশপাশ থেকে তাদের আটক করা হয়।

    সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্র থেকে শিমু আক্তার নামের এক পরীক্ষার্থীকে আটকের পর তার সঙ্গে সংশ্লিষ্ট থাকায় আরও পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

    পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের পরীক্ষা নিয়ন্ত্রক ইয়ারুল হক জানান, সকাল ১০টায় পরীক্ষা শুরু হয় এবং সাড়ে ১১টায় শেষ হয়। সোয়া ১০টার দিকে হল পরিদর্শকের কাছে শিমু আক্তার নামের এক পরীক্ষার্থীকে সন্দেহ হয়। তিনি ওই পরীক্ষার্থীকে তল্লাশি করে একটি ডিভাইস উদ্ধার করেন। এসময় হলের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানালে তিনি আইনগত পদক্ষেপ নেন।

    পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে মোট ৯০০ পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও ৩৬২ জন পরীক্ষায় অংশ নেন। একজনকে বহিষ্কার করা হয়েছে। মোট ১৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ