ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • এক কচুর ওজন ৩০ কেজি!

    এক কচুর ওজন ৩০ কেজি!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লাঠিতে ভর করে বিশাল এক কচু নিয়ে বাজারে এসেছেন বিক্রি করতে। ৬ ফুট লম্বা আর প্রায় ৩০ কেজি ওজনের কচুটি কাঁধে নিয়ে বাজারে ঘুরছেন বৃদ্ধ আব্দুল জব্বার হাওলাদার (৯০)। বৃদ্ধের কাঁধে বিশাল কচুটি দেখে অনেকে অবাক দৃষ্টিতে দেখছেন। কেউ দাম জিজ্ঞেস করছেন। শুক্রবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা বাজারে দেখা যায় এই দৃশ্য।

    উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের খোন্তাকাটা গ্রাম থেকে আসা বৃদ্ধ আব্দুল জব্বার জানান, দুই বছর আগে একটি কচুর মাথা কেটে শখের বসে ঘরের পাশে পুঁতে ছিলেন। সেই ছোট্ট মাথা এখন বিশাল এক কচুতে পরিণত হয়েছে। বিশাল এই কচু খাওয়ার মতো এতো লোকও নেই বাড়িতে। তাই বাজারে নিয়ে এসেছেন বিক্রি করতে। কচুটির দাম চেয়েছেন ৬০০ টাকা। তবে, বাজারের এক তরকারি ব্যবসায়ী ৫০০ টাকা দাম বলেছেন। তাতে তিনি বিক্রি করেননি। সকাল ১০টার দিকে কচুটি বাজারে নিয়ে আসেন এই বৃদ্ধ।

    রায়েন্দা বাজারের পূর্বমাথার কাচাবাজারের ব্যবসায়ী নিল কুন্ডু পাল বলেন, এত বড় কচু সাধারণত দেখা যায় না। আমি ৫০০ টাকা দাম বলেছি কিন্তু বৃদ্ধ ৬০০ টাকার কমে বিক্রি করবেন না। পরে স্থানীয় কয়েকজনে মিলে কচুটি ৬০০ টাকায় কিনে ভাগ করে নিয়েছেন বলে শুনেছি।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ