ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • ইউপি নির্বাচনের ৭ দিন আগে প্রার্থীর মৃত্যু

    ইউপি নির্বাচনের ৭ দিন আগে প্রার্থীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের এক সপ্তাহ আগেই এলাইছ মিয়া (৪৫) নামে এক ইউপি সদস্য প্রার্থীর মৃত্যু হয়েছে।

    শনিবার (২০ নভেম্বর) বিকেলে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

    এলাইছ মিয়া শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য পদে টিউবওয়েল প্রতীকের প্রার্থী ছিলেন। নির্বাচনে জয়লাভ করতে মাঠ চষে বেড়াচ্ছিলেন সদালাপী হিসেবে পরিচিত ইউপি সদস্য প্রার্থী এলাইছ মিয়া।

    এদিকে, এলাইছ মিয়ার আকস্মিক মৃত্যুতে পরিবারসহ পুরো ওয়ার্ডে শোকের ছায়া বিরাজ করছে। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন স্থানীয়রা।

    দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদির আহমেদ জানান, জয়কলস ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্যর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ