ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ২৪ ঘণ্টায় বরিশালে করোনায় ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১০৪

    ২৪ ঘণ্টায় বরিশালে করোনায় ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১০৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত শনাক্ত ও মৃত্যুর সংখ্যা উভয়ই বেড়েছে। এ সময়ে নতুন করে ১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে ৪ জন এবং আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনসহ ৭ জন মারা গেছেন। বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ১৫৫ জন। একই সঙ্গে মৃত্যু ছাড়াল ২৫০।

    রোববার (২৫ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

    তিনি বলেন, নতুন ১০৪ জনের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ভোলায় ৩৯ জন। এই জেলায় মোট শনাক্ত ১ হাজার ৬৭৩ জন। এ ছাড়া পটুয়াখালী জেলায় নতুন করে ১২ জন শনাক্ত হয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৪ জন। বরিশালে নতুন ২৪ জন নিয়ে মোট সংখ্যা ৬ হাজার ৪৪৫ জন। পিরোজপুরে মোট শনাক্ত ১ হাজার ৫৫০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ১২ জন। বরগুনায় নতুন শনাক্ত শূন্য। জেলাটি মোট শনাক্ত হয়েছে ১ হাজার ২০৩ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১৭ জন নিয়ে মোট শনাক্ত হয়েছে ১ হাজার ২১০ জন। জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৯৮ জন।

    স্বাস্থ্য অধিদপ্তর বলছে, মৃত্যুবরণ করা ২৫০ জনের মধ্যে প্রায় সবার বয়স চল্লিশ বছরের ওপরে। সর্বশেষ মৃত্যুবরণকারী চারজনের মধ্যে পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৮০ বছর বয়সী মোবারক মোল্লা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, ভোলা সদরের উকিলপাড়ার ৬৫ বছরের বাসিন্দা ফরিদা বেগম ভোলা ২৫০ শয্যা হাসপাতালে, কানাইনগরের ৬৫ বছরের বাসিন্দা ফিরোজা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ও পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ৪৫ বছর বয়সী মমতাজ বেগম ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করেন।

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের তথ্য সংরক্ষক জে. খান স্বপন বলেন, গত ২৪ ঘণ্টায় এই ওয়ার্ডের আইসোলেশনে মোট ১৭ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪ জনকে করোনা ওয়ার্ডে নেওয়া হয়েছে। ৩ জন উপসর্গ নিয়ে ও একজন করোনা পজিটিভ রোগী মৃত্যুবরণ করেছেন। করোনা ইউনিটে মোট ১২৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। যার মধ্যে ৫২ জনের করোনা পজিটিভ এবং ৭৪ জন করোনা টেস্টের রিপোর্টের অপেক্ষায় আছেন।

    প্রসঙ্গত, শনিবার (২৪ এপ্রিল) ৬৫ জনের করোনা শনাক্ত ও দুইজনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। বরিশাল বিভাগে ২০২০ সালের ৯ মার্চ সর্বপ্রথম পটুয়াখালীর দশমিনায় নারায়ণগঞ্জ ফেরত এক শ্রমিকের করোনা ধরা পড়ে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ