ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • পাকিস্তানকে সমর্থন করলে আইনি ব্যবস্থা

    পাকিস্তানকে সমর্থন করলে আইনি ব্যবস্থা
    মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট ম্যাচে পাকিস্তান দলকে সমর্থনের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষকে স্বাধীন বাংলা ফুটবল দলের জার্সি হস্তান্তর অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের অন্যতম স্মারক চিহ্ন হিসেবে মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের হাতে স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য সুভাষ শাহর জার্সিটি (১৩ নম্বর) তুলে দেন দলের ম্যানেজার তানজীব মাজহার তান্নাসহ অন্য খেলোয়াড়রা।

    কয়েক দিন আগে মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আসা পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থন করে তাদের পতাকা ওড়ান কয়েকজন। বাংলাদেশের বিপক্ষে খেলার সময় এই সমর্থন নানা আলোচনা-সমালোচনার জন্ম দেয়। বাংলাদেশের বিপক্ষে খেলার সময় পাকিস্তান দলকে সমর্থনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, এমন প্রশ্নে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, আপনারা সরকারের দৃষ্টিগোচর করেছেন, আমরা অবশ্যই পরীক্ষা-নিরীক্ষা করে দেখব। তিনি বলেন, এটা দুর্ভাগ্যজনক, যদি কেউ করে থাকে। একটা টিমকে যে কেউ সাপোর্ট করতে পারে। কিন্তু বাংলাদেশের সঙ্গে খেলার দিন অন্য টিমকে সাপোর্ট করা একটা দেশপ্রেমিক নাগরিকের জন্য নিঃসন্দেহে কারও কাছে এটা শোভনীয় মনে হবে না। কবি আবদুল হাকিমের বঙ্গবাণী কবিতা থেকে উদ্ধৃত করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, যে সবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জনম নির্ণয় ন জানি।

    মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, এ রকম কিছু তো থাকেই। দৃষ্টিতে যেহেতু আসছে, এটা সরকার পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে এবং আইনানুগ ব্যবস্থা অবশ্যই নেবে। তারা বাংলাদেশের নাগরিক কি না, আমিও ঠিক জানি না, শুনলাম। আমরা বসে দেখব ইনশাআল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন এবং স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়রা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ