ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ঢাকায়

    মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ঢাকায়
    সংগৃহীত ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তিন দি‌নের রাষ্ট্রীয় সফ‌রে ঢাকা পৌঁছেছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। আজ সোমবার সকাল সোয়া ৯টায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান।

    জানা গেছে, ঢাকা সফরকালে ফয়সাল নাসিম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া তিনি ঢাকা-মালদ্বীপের দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে বিভিন্ন পর্যায়ে বৈঠক করবেন।
    এর আগে, চলতি বছর ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ