ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • ভোলার চিফ জুডিশিয়াল আদালত ভবনের নির্মাণ কাজ ৭০ ভাগ সম্পন্ন

    ভোলার চিফ জুডিশিয়াল আদালত ভবনের নির্মাণ কাজ ৭০ ভাগ সম্পন্ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা জেলায় চিফ জুডিশিয়াল আদালত ভবন নির্মাণ কাজ ৭০ ভাগ সম্পন্ন হয়েছে। শহরের গাজীপুর রোডস্থ জেলা ও দায়রা জজ আদালত ক্যাম্পাসে ৮ তলা বিশিষ্ট স্থাপনাটি নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ৩৯ কোটি ৫৭ লাখ টাকা। গণপূর্ত বিভাগের বাস্তবায়নে ১২ হাজার ৭২৩ বর্গফুট এলাকায় ভবনটি নির্মিত হচ্ছে ১২ তলা ফাউন্ডেশনের ভিত্তিতে। অত্যাধুনিক ভবনটিতে সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা থাকছে।

    জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কাজী শরিফউদ্দিন আহমেদ জানান, ভবনটি নির্মাণে ইতোমধ্যে ৭০ ভাগ কাজ সমাপ্ত হয়েছে। স্থাপনাটির বিম, কলাম, ছাদ ঢালাই, প্লাসটারসহ অনেক কাজই শেষ হয়েছে। বর্তমানে টাইলস, দরজা, থাই, ইলেকট্রনিক্স ফিটিংস, স্যানেটারিসহ অন্যান্য আনুষঙ্গিক কাজ চলছে। আগামী জুন মাসের মধ্যে এটির কাজ সমাপ্ত হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।

    এদিকে, চিফ জুডিশিয়াল আদালত ভবন নির্মাণের মধ্যে দিয়ে ভোলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণ হতে চলছে। দীর্ঘদিন ধরে জেলা জজ আদালতের স্বল্প পরিসরে ফৌজদারি কোর্টের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এতে করে বিভিন্ন সময়ে মামলার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। বর্তমানে একই কক্ষ ২ জন বিচারক খাস কামরা হিসেবে ব্যবহার করেন। কক্ষ সংকটের কারণে একই এজলাস সময় পরিবর্তন করে ২ জন বিচারক ব্যবহার করেন। অনেক সময় স্থান সংকুলান না হওয়ায় নির্ধারিত সময়ে মামলা উত্থাপনে বেগ পতে হয়।

    গণপূর্ত বিভাগের কর্মকর্তারা জানান, এখানে এজলাস ভবন থাকছে ৯টি। রেকর্ড রুম থাকছে বেশ কটি। আধুনিক লাইব্রেরি, লিগ্যাল এইডের জন্য আলাদা আলাদা কক্ষ থাকছে। এছাড়া, ভবনটিতে ২টি সার্বক্ষণিক লিফটসহ যাবতীয় আধুনিক সকল সুযোগ-সুবিধা থাকছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ