ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • রাজধানীতে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

    রাজধানীতে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় বিষপানে শারমিন আক্তার স্মৃতি (২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

    সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    গৃহবধূ স্মৃতির স্বামী বাবুল শিকদার বলেন, আমি ঘরের বাইরে ছিলাম। বাসায় এসে ছেলের কাছে জানতে পারি তার মা বমি করছে। তার মুখ থেকে বিষের গন্ধ বের হচ্ছিল। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    তিনি আরও জানান, পারিবারিক কিছু বিষয় নিয়ে ঝামেলা হওয়ার কারণে গতকাল (রোববার) তার ভাইয়েরা এসে তাকে বুঝিয়ে যায়।পরে আজ সে এই কাজ করল। আমি রাস্তায় হকারি করে ওষুধ বিক্রি করি। আমার ৫ বছর বয়সী একটি ছেলে ও দেড় বছর বয়সী একটি মেয়ে আছে। এখন কী করব কিছুই বুঝতেছি না।

    বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ