ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • ওসি তদন্তকে নিয়ে এসআইয়ের কল রেকর্ড ফাঁস

    ওসি তদন্তকে নিয়ে এসআইয়ের কল রেকর্ড ফাঁস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     


    তিনজনকে ধরেছি, এর মধ্যে দুজন দিয়েছে ১০ হাজার করে ২০ হাজার টাকা। তৃতীয় জন দিয়েছে ১৩ হাজার টাকা। পুলিশ পরিদর্শককে (তদন্ত) দিয়েছি ১৩ হাজার টাকা। বাকিটা আমি রেখেছি।

    ১ মিনিট ৪২ সেকেন্ডের কল রেকর্ডে এভাবেই বলছিলেন কোম্পানীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান।অপরপ্রান্তে কথা বলেছেন স্পেন ছাত্রলীগের সভাপতি ইসমাইল হোসেন রায়হান।

    এ ঘটনার পর সোমবার (২২ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমানকে চট্টগ্রাম জেলায় বদলি করা হয়েছে।

    ভুক্তভোগী নারী রুফিয়া খাতুন (৪০) বলেন, আমার ছেলে সম্রাটকে (২২) চরহাজারী বাজার থেকে থানায় এনে হাজতে আটকে রাখে। থানা থেকে এসআই মাহফুজ আমাকে টাকা দিয়ে ছেলেকে ছাড়িয়ে নিতে বলে। আমি যদি টাকা না নিয়ে যাই তাহলে আমার ছেলেকে কারাগারে পাঠাবে বলেও হুমকি দেয়। আমি ১৩ হাজার ৭০০ টাকা নিয়ে যাওয়ার পর আমার ছেলেকে ছেড়ে দেয়।

    কল রেকর্ডের সত্যতা নিশ্চিত করে স্পেন ছাত্রলীগের সভাপতি ইসমাইল হোসেন রায়হান বলেন, এসআই মাহফুজ টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। থানায় আটকে মোট ৩ জন থেকে ৩৩ হাজার ৭০০ টাকা নেওয়া হয়। সেখান থেকে কোম্পানীগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদকে ১৩ হাজার টাকা দিয়েছেন বলে মাহফুজ আমাকে জানায়।

    অভিযোগের বিষয়ে উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে। আমি এমন কোনো কাজের সঙ্গে জড়িত ছিলাম না। আমাকে একটি মহল ষড়যন্ত্র করে ফাঁসাতে চাচ্ছে। বদলির আদেশ পেয়েছেন বলেও জানান মাহফুজুর রহমান।

    এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদের বক্তব্যের জন্য মুঠোফোনে একাধিকবার ফোন করেও কোনো উত্তর পাওয়া যায়নি।

    এ বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমানকে চট্টগ্রাম জেলায় বদলি করা হয়েছে। তবে থানায় আটকে রেখে টাকা আদায়ের বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। কেউ যদি সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে লিখিত অভিযোগ দেয় তাহলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

    সূত্রঃ ঢাকা পোস্ট


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ