ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • সোমবার বায়ুদূষণে শীর্ষে ঢাকা

     সোমবার বায়ুদূষণে শীর্ষে ঢাকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     


    বিশ্বে বায়ুদূষণের মাত্রায় সোমবার (২২ নভেম্বর) শীর্ষে অবস্থান করছে ঢাকা। ঢাকার পাশাপাশি শীর্ষস্থানে রয়েছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা।

    সোমবার (২২ নভেম্বর) সুইজারল্যান্ড-ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়।

    এদিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানী ঢাকার বায়ুর মান ছিল ১৮০, যাকে বায়ুমান সূচকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। ঢাকায় বায়ুদূষণের উপাদান অতি সূক্ষ্ম বস্তুকণা পিএম–২.৫–এর উপস্থিতি স্বাভাবিক মাত্রার চেয়ে প্রায় ২৭ গুণ বেশি।

    শুক্র ও শনিবারও ঢাকার বায়ুর মান অস্বাস্থ্যকর ছিল। এই দুই দিন যথাক্রমে বায়ুর মানের সূচক ছিল ১৭৫ ও ১৮৭। গতকাল ছিল ‘খুব অস্বাস্থ্যকর’ (সূচক ছিল ২০৪)।

    অস্বাস্থ্যকর বায়ুর মানের দিক দিয়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে অবস্থান করছে সার্বিয়ার বেলগ্রেড, পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি।

    যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা এয়ার ভিজ্যুয়ালের বায়ুদূষণ পর্যবেক্ষণ যন্ত্র দিয়ে বায়ুর মান মাপা হয়। বাতাসে অতি সূক্ষ্ম বস্তুকণা পিএম-২.৫–এর পরিমাণ পরিমাপ করে বায়ুর মান নির্ধারণ করা হয়।

    এয়ার ভিজ্যুয়ালের হিসাবে, বায়ুর মান ০ থেকে ৫০ থাকলে ওই স্থানের বায়ুমান ভালো বলে বিবেচিত হয়, আর বায়ুমান ২০০ থেকে ৩০০–এর মধ্যে থাকলে তা খুবই অস্বাস্থ্যকর এবং বায়ুর মান ৩০০ থেকে বেশি হলে বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ