ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • প্রশ্নপত্রের ভুল সেটে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব প্রত্যাহার

    প্রশ্নপত্রের ভুল সেটে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব প্রত্যাহার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

     

     

    যশোরের ঝিকরগাছায় বিএম হাইস্কুল পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্রের ভুল সেটে চলমান এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত কেন্দ্র সচিব আব্দুস সামাদকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক। ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়েছে বলে জানিয়েছেন অভিভাবকরা।

    জানা গেছে, গত ২১ নভেম্বর যশোর শিক্ষা বোর্ডের অধীনে ৩ নম্বর সেটের প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু কেন্দ্র সচিব আব্দুস সামাদ ১ নম্বর সেটের প্রশ্নপত্রে পরীক্ষা নেন। এ ঘটনায় পরীক্ষার্থীরা তাদের উত্তরপত্র মূল্যায়ন নিয়ে শঙ্কায় রয়েছে।

    ঝিকরগাছা সরকারি শহীদ মশিয়ুর রহমান ডিগ্রি কলেজের শিক্ষক মহিদুল ইসলামের মেয়ে মারজানা ইসলাম পাইলট গার্লস হাইস্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। সবার মত সেও বিএম হাইস্কুল কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে। এ ঘটনার কারণে সে মানসিকভাবে ভেঙে পড়েছে।

    মারজানা ইসলামের বাবা মহিদুল ইসলাম জানান, ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ায় তিনি তার মেয়ের ফলাফল নিয়েও দুঃশ্চিন্তায় রয়েছেন। এজন্য এর প্রতিকার চেয়ে যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর ১২ জন অভিভাবক স্বাক্ষরিত একটি আবেদন জমা দেওয়া হয়েছে। সন্তানরা যাতে পরীক্ষার প্রকৃত মূল্যায়ন থেকে বঞ্চিত না হয় সেজন্য এই আবেদন করা হয়েছে।
     
    আবেদনে উল্লেখ করা হয়েছে, প্রশ্নপত্রের ৩ নম্বর সেটে পরীক্ষা দিলে তাদের সন্তানদের পরীক্ষা আরও ভালো হতো। এছাড়া এ ঘটনার কারণে পরীক্ষার্থীদের পরবর্তী পরীক্ষার প্রস্তুতিও ব্যাহত হচ্ছে।

    এ ব্যাপারে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, প্রশ্নপত্রের ভুল সেটে পরীক্ষা নেওয়ার কারণে কেন্দ্র সচিব আব্দুস সামাদকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এই ভুলের কারণে পরীক্ষার্থীরা কোনো ক্ষতির সম্মুখীন হবে না বলে।

    তিনি বলেন, পরীক্ষার্থীরা যে প্রশ্নে পরীক্ষা দিয়েছে সেই উত্তরপত্রেই তাদের খাতা মূল্যায়ন করা হবে। তবে ভুল সেটে পরীক্ষা নেওয়ায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিবকে শোকজও করা হয়েছে। তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ