ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • অবরোধের ২ ঘণ্টা পর মহাসড়ক ছাড়ল গার্মেন্টস শ্রমিকরা

      অবরোধের ২ ঘণ্টা পর মহাসড়ক ছাড়ল গার্মেন্টস শ্রমিকরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

     

    গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকার নিউ লাইন গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে। ফলে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

    সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাতটায় সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন শুরু করে করে তারা।

    নিউ লাইন গার্মেন্টসের শ্রমিক রোজী আকরাম ও কালাম জানান, কারখানার শ্রমিকরা অন্য জেলা থেকে এসে এখানে ভাড়া থেকে কাজ করে। মাস শেষে ঘর ভাড়া, দোকানবাকী দিতে বেতনের প্রায় পুরোটাকাই শেষ হয়ে যায়। কারখানা কর্তৃপক্ষ সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন পরিশোধে একাধিকবার তারিখ নির্ধারণ করেও পরিশোধ করেননি। বেতন না দিয়ে তারা নানা ধরণের অজুহাত দেখায়।

    অপর শ্রমিক রমজান বলেন, প্রতিমাসে বেতন দেওয়ার সময় নানা কথা বলে। নির্ধারিত সময়ে তারা কোনো বেতন ভাতা পরিশোধ করে না।

    সালনা কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক জানান, কারখানা কর্তৃপক্ষ একাধিক তারিখ দিয়েও শ্রমিকদের বেতন পরিশোধ করছিল না। এ কারণে সোমবার সন্ধ্যায় শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে।

    সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত দুই ঘণ্টা চলা অবরোধে তীব্র যানজটের মুখে পড়ে ওই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। পরে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বেতন দেওয়ার আশ্বাস দিলে রাত ৯টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করে। ফলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ