ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • লক্ষীপুরের ডাকাত মিলন লালমোহনে গ্রেফতার

    লক্ষীপুরের ডাকাত মিলন লালমোহনে গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লক্ষীপুর জেলার রামগতি উপজেলার কুখ্যাত ডাকাত ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী মিলনকে গ্রেফতার করেছে লালমোহন থানা পুলিশ। সোমবার রাতে দক্ষিণ লালমোহনের দেওয়াল কান্দি থেকে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার ইন্সপেক্টর (তদন্ত) এনায়েত হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ওই এলাকায় অভিযান চালিয়ে মো. মিলন নামে এক ডাকাতকে গ্রেফতার করা হয়।

     মিলন জিআর ৪৮৪/১৪  ধারায় ১৭ বছর সাজাপ্রাপ্ত আসামি। তার পিতার নাম নজির আহমেদ ওরফে নজির ডাকাত ওরফে কানা নজির ।তার পূর্বের বাড়ী চরফ্যাশন পৌরসভার ২ নং ওয়ার্ড, বর্তমানে সে লক্ষীপুর জেলার রামগতি থানার রড় খেরী গ্রামের বাসন্ধা। মিলনের বিরুদ্ধে ভোলা জেলার চরফ্যাশন, লালমোহন, দৌলতখান থানায় ৩ টি মার্ডার, ২টি চুরি, ১টি অস্ত্র মামলা সহ ৭টি মামলা বিচারাধীন আছে। সে একজন পেশাদার অপরাধী।

    এ ব্যাপারে লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, ১৭ বছর সাজাপ্রাপ্ত আসামি মিলনকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। লালমোহনের আইন শৃঙ্খলার উন্নয়নে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আসামীকে আজ মঙ্গলবার লক্ষীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ