ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • হাফ পাস আন্দোলনে তথ্য প্রতিমন্ত্রীর একাত্মতা

    হাফ পাস আন্দোলনে তথ্য প্রতিমন্ত্রীর একাত্মতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     


    সারাদেশে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করতে সরকারিভাবে প্রজ্ঞাপন জারির দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। চলমান এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

    মঙ্গলবার (২৩ নভেম্বর) তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

    একাত্মতা প্রকাশ করে ডা. মুরাদ হাসান বলেন, চলমান আন্দোলন যৌক্তিক। ছাত্র-ছাত্রীদের ন্যায্য ও যৌক্তিক দাবিগুলো নিয়ে আমি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলবো।

    সারাদেশে গণপরিবহনে হাফ পাস (বাসে অর্ধেক ভাড়া) কার্যকর ও সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। রাজধানীর বকশিবাজার মোড়ে অর্ধেক ভাড়ার প্রজ্ঞাপন এবং ছাত্রী ও নারীদের জন্য অবাধ ও নিরাপদ যাত্রা নিশ্চিত করার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি থেকে এই আল্টিমেটাম দেওয়া হয়।

    সরকারিভাবে প্রজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের জন্য সারাদেশের সব গণপরিবহনে অর্ধেক ভাড়া কার্যকর করা এবং ছাত্রী ও নারীদের জন্য নিরাপদ যাত্রা নিশ্চিত করতে দুটি দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ