ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • দায়িত্ব নিলেন টাঙ্গাইলের ১ম নারী উপজেলা চেয়ারম্যান

      দায়িত্ব নিলেন টাঙ্গাইলের ১ম নারী উপজেলা চেয়ারম্যান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

    টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নার্গিস আক্তার।

    মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এরমধ্যে দিয়ে টাঙ্গাইলের ১২টি উপজেলায় প্রথম কোনো নারী উপজেলা চেয়ারম্যান হলেন।

    দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওহাব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম, নারী ভাইস চেয়ারম্যান আলিফ নুর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আজহারুল ইসলাম প্রমুখ।

    প্রসঙ্গত, ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম গত ৩০ জুলাই করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এতে আসনটি শূন্য হয়। পরে উপ-নির্বাচনে তার স্ত্রী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নার্গিস আক্তার দলীয় মনোনয়ন পান। আর কেউ মনোনয়ন জমা না দেওয়ায় ১৮ অক্টোবর তাকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ