ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • পিপলস লিজিংয়ের ৯ বছরের হিসাবে বিশেষ নিরীক্ষা

     পিপলস লিজিংয়ের ৯ বছরের হিসাবে বিশেষ নিরীক্ষা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

    পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ২০১৩-২০২১ সালের নিরীক্ষিত/অনিরীক্ষিত আর্থিক হিসাব বিশেষ নিরীক্ষক দিয়ে নিরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    মঙ্গলবার (২৩ নভেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্চ-আদালতের নির্দেশে সোমবার (২২ নভেম্বর) পিপলস লিজিংয়ের নবগঠিত পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনা হয়।

    যার আলোকে কোম্পানির ২০১৩ থেকে ২০২১ সালের অর্থাৎ ৯ বছরের আর্থিক হিসাব বিশেষ নিরীক্ষক দিয়ে নিরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    একইসঙ্গে কোম্পানিটির কার্যক্রম চালু করতে ফাইন্যান্সিয়াল রিস্ট্রাকচারিংয়ের (পুনর্গঠন) বিভিন্ন দিক বিবেচনাপূর্বক সর্বাত্মক সহযোগিতা প্রদানেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ