ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • কাভার্ডভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

    কাভার্ডভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

     


    ময়মনসিংহের ফুলপুরে কাভার্ডভ্যান চাপায় সাকিব (৩৫) ও আজাহারুল সিকদার (৩৬) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা দুজনই ফুলপুর উপজেলার বাসিন্দা।

    মঙ্গলবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার ছনধরা ইউনিয়নের বাশাটী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, দুই যুবক শেরপুর থেকে মোটরসাইকেলে করে ফুলপুর আসছিলেন। পথে ওই এলাকায় শেরপুরগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।

    ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যান ও চালক আনোয়ার হোসেনকে (৫০) আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলেও জানান ওসি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ