ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে আ.লীগ নেতা নিহত

    বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে আ.লীগ নেতা নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

     


    বান্দরবানের রোয়াংছড়িতে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় অপর এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় এ ঘটনা ঘটে।

    নিহত উথোয়াইনু মারমা তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং তালুকদার পাড়ার নজীরাং মারমার ছেলে।

    রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাই মং জানিয়েছেন, মে মাসে পাড়াটির দোকান ও বসতঘরগুলো আগুনে পুড়ে যাওয়ার পর থেকে এখানকার মানুষ বিচ্ছিন্নভাবে বাস করছে। আজ রাত ৮টার দিকে সন্ত্রাসীরা পাড়ার কয়েকজনকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এ ঘটনায় উথোয়াইনু নিহত হন এবং ক্রাতুইচিং মারমা (৩৫) নামে এক নারী গুলিবিদ্ধ হন।

    এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) জেরিন আখতার জানিয়েছেন, একজনকে গুলি করে হত্যার কথা শুনেছি। আহতও আছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়টি জানার জন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যাচ্ছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ