ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বিশেষ’ বৈঠকে ইসি

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বিশেষ’ বৈঠকে ইসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আজ বুধবার (২৪ নভেম্বর) ‘বিশেষ’ বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আসন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এই বৈঠক হতে যাচ্ছে বলে জানা গেছে। আজ বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে।

    সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে উপস্থিত থাকার জন্য মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)/আনসার ও ভিডিপি/ডিজিএফআই/এনএসআইয়ের মহাপরিচালক, ঢাকার বিভাগীয় কমিশনার, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক, ঢাকা রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

    চিঠিতে ইসি লিখেছে, তৃতীয় ধাপ ও পরের ধাপের ইউপি নির্বাচন ও ১২টি পৌরসভা সাধারণ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্নের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। সিইসির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন। সভায় উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

    উল্লেখ্য, ইতোমধ্যে ৪ ধাপে ইউপি ভোটের তফসিল ঘোষণা করেছে ইসি। প্রথম ধাপে ৩৬৯ ও দ্বিতীয় ধাপে ৮৩৩ ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তৃতীয় ধাপে ১০০৩ ইউপিতে আগামী ২৮ নভেম্বর ও চতুর্থ ধাপে ৮৪০ ইউপিতে ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পঞ্চম ধাপের তফসিল ঘোষণার অপেক্ষায় রয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ