ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • বিকালে সংসদে স্মারক বক্তৃতা দেবেন রাষ্ট্রপতি

    বিকালে সংসদে স্মারক বক্তৃতা দেবেন রাষ্ট্রপতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে দুদিনব্যাপী এই অধিবেশনে আজ স্মারক বক্তৃতা দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরে সাধারণ প্রস্তাব উত্থাপন ও দুদিনের আলোচনা শেষে এ প্রস্তাব গ্রহণ করা হবে। গত বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ তথ্য জানান।

    স্পিকার বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ২০২১ সাল আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি। বর্ণাঢ্য ও যথাযথ মর্যাদায় সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য বছরব্যাপী জাতীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় ২৪ ও ২৫ নভেম্বর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে জাতীয় সংসদে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে।

    আজ রাষ্ট্রপতির বক্তৃতার পর প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা নিজে সংসদের কার্যপ্রণালী বিধি ১৪৭ বিধির আওতায় প্রস্তাব উত্থাপন করবেন। এরপর বিশেষ আলোচনা হবে। যা ২৫ নভেম্বরও চলবে। দুদিনের এই আলোচনা শেষে প্রস্তাব গ্রহণ করা হবে।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ