ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • বিশেষ সভায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সিইসি’র নির্দেশনা

    বিশেষ সভায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সিইসি’র নির্দেশনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগের ভোটগুলোর ভুল ত্রুটি সংশোধন করে পরবর্তী ধাপের ভোটগুলো ভাল করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রতি নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় উদ্বোধনী বক্তব্যে তিনি এমন নির্দেশনা দেন।

    আজ বুধবার (২৪ নভেম্বর) সকাল সোয় ১১ টায় এই সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সিইসি বলেন, ভবিষ্যতের ভোট সার্থকভাবে করতে চায় কমিশন, যাতে কোন বিতর্ক তৈরি না হয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগের ভোটগুলোর ভুল ত্রুটি সংশোধন করে পরবর্তী ধাপের ভোটগুলো ভালোভাবে সম্পন্ন করতে হবে।

    বৈঠকে চার নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার সচিব, জননিরাপত্তা বিষয়ক সচিব, র‌্যাব মহাপরিচালক, আইজিপি’র প্রতিনিধি, গোয়েন্দা সংস্থার প্রধানসহ, বিভাগীয় কমিশনাররা যোগ দিয়েছেন। সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন নির্বাচন কমিশন সচিব।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ