ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ গৌরনদীতে ছাত্রকে কান ধরিয়ে ওঠবস, যুবদল নেতাকে কারাদণ্ড বরিশালে ঘুমন্ত বাবাকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা, ছেলের যাবজ্জীবন ভোলায় পুকুর ও ঘেরে মাছ চাষে ভাগ্য বদল, বছরে বেচাকেনা দেড়শ কোটি টাকা  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলা: এমপি গাজী নজরুলের সঙ্গে বাদীপক্ষের আপস ভোলায় ১৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার টিকটকে পরিচয়ে প্রেম, ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ পাউরুটি, কেক বিস্কুট, শাকসবজি মাছ ও মাংসসহ সব ধরনের খাদ্যে ভেজাল পাওয়া যাচ্ছে: জেলা প্রশাসক  পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • বরগুনায় পুননির্বাচনে জালভোট দিতে এসে আটক ২

     বরগুনায় পুননির্বাচনে জালভোট দিতে এসে আটক ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান পদে পুনর্নির্বাচনে জালভোট দিতে এসে পুলিশের হাতে দুজন আটক হয়েছেন।

    বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ভোটগ্রহণের সময় এম বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

    আটক সজীব (২২) পরীরখাল এলাকার আবদুল জলিল মৃধার ছেলে। আটক অন্যজন অপ্রাপ্তবয়স্ক বলে জানা গেছে।

    পরীরখাল মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা ইয়াসমিন বলেন, ভোটার না হয়েও ভোট দিতে আসায় ওই কিশোর এবং যুবককে আটক করা হয়েছে। আপাতত দুজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ