ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বাউফলে বিজ্ঞান ভিত্তিক মহিষ পালন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ

    বাউফলে বিজ্ঞান ভিত্তিক মহিষ পালন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ
    বাউফলে বিজ্ঞান ভিত্তিক মহিষ পালন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়ালীর বাউফলে ‘বিজ্ঞান ভিত্তিক মহিষ পালন ও খামার ব্যবস্থাপনা’ বিষয়ক তিন দিনব্যাপী খামারি প্রশিক্ষণ বুধবার শুরু হয়েছে। এতে উপজেলার ৫০ জন খামারি অংশ নিয়েছে।

    বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনষ্টিটিউটের (বিএলআরআই) মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে বুধবার সকাল ১০ টার দিকে ওই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনষ্টিটিউটের  প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আজহারুল ইসলাম তালুকদার। কোর্স কো-অর্ডিনেটর ছিলেন একই ইনষ্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা মো. হাফিজুর রহমান।

    প্রশিক্ষণে অংশ নেওয়া কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের খামারি মো. রবিউল আলম (৪৫) বলেন,‘আমার ৯২ টি মহিষ আছে। এই প্রশিক্ষণের মাধ্যমে মহিষের শ্রেণি বিভাগ,মহিষের রোগ নির্নয় ও রোগ প্রতিরোধে করণীয় বিষয়সহ নানা বিষয়ে জানতে পারবো। যা মহিষ পালনের জন্য আমাদের খুব উপকার হবে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ