ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • বাবা নৌকা প্রতীক না পাওয়ায় আ.লীগ অফিস ভাঙচুর করলো ছেলে

    বাবা নৌকা প্রতীক না পাওয়ায় আ.লীগ অফিস ভাঙচুর করলো ছেলে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

    বাবা নৌকা প্রতীক না পাওয়ায় দলের অফিস ভাঙচুর করেছে ছেলে। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

    এসময় আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে। ভাঙচুরের ৪ মিনিট ১ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

    দুলালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল হক সরকারের ছেলে ছাত্রলীগ নেতা বাইজিদ সরকার এ হামলা চালায়। এসময় হামলাকারী বাইজিদ সরকার নিজেই হামলার ঘটনা লাইভে প্রচার করেন।

    জানা যায়, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুলালপুর ইউনিয়ন থেকে নৌকার প্রত্যাশী ছিলেন মনিরুল ইসলাম। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে নৌকা প্রতীকে অন্যজনের নাম থাকায় ক্ষিপ্ত হয়ে ওঠে মনিরুল ইসলামের ছেলে বাইজিদ। বুধবার সকাল ১০টায় দুলালপুর পশ্চিম বাজার ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পৌঁছে ভাঙচুর চালায় তিনি। এসময় নিজের ফেসবুক আইডিতে লাইভ প্রচার করে।

    বিষয়টি নিয়ে এলাকার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান আওয়ামী লীগ নেতাকর্মীরা।

    ছেলের অফিস ভাঙচুরের বিষয়ে মনিরুল হক সরকার বাংলানিউজকে বলেন, আমি ঢাকা থেকে আসছি। পথে আছি। ঘটনা শুনেছি। পরে বিস্তারিত বলবো।

    নৌকা প্রতীক পাওয়া তোফাজ্জল হোসেন নিকসন বাংলানিউজকে বলেন, মনিরুল হক সরকারের ছেলে ছাত্রলীগ নেতা বাইজিদ সরকার দলের অফিস ভাঙচুর করেছে বলে শুনেছি। তারা কাজটি ভালো করেনি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ