ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • টেকনাফে অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

     টেকনাফে অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     


    কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের চাকমার রোহিঙ্গা শিবির থেকে মোহাম্মদ জুবাইয়ের (২৮) নামের এক যুবককে আটক করেছেন র‌্যাব-১৫-এর সদস্যরা।

    এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

    বুধবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫-এর হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ মেজর নুর এ শহীদ ফারাবি।

    আটক জুবাইয়ের টেকনাফে চাকমারকুল ২১ নং ক্যাম্পে এ ব্লকের আবু বক্কর সিদ্দীকের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ক্যাম্প এলাকায় অপরাধ সংঘটিত করার কথা স্বীকার করেছেন জুবাইয়ের।

    হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ মেজর নুর এ শহীদ ফারাবি আরও জানান, বুধবার ভোর রাতের দিকে চাকমারকুল ক্যাম্পের পাহাড়ে অস্ত্রসহ কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে, এমন খবরে অভিযানে যায় র‌্যাব। আভিযানিক দলের অবস্থান টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও জুবাইয়েরকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ