ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • গোপনীয়তা ভেঙে ‘নিষিদ্ধ’ ছবির আরও এক নায়িকা আলোচনায়

    গোপনীয়তা ভেঙে ‘নিষিদ্ধ’ ছবির আরও এক নায়িকা আলোচনায়
    রুমাই নোভিয়া (বামে)
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগে থেকেই আশঙ্কা ছিলো অসম প্রেম, লাশের সঙ্গে ডোমের অন্তরঙ্গ দৃশ্যসহ অন্যান্য আপত্তিকর বিষয় যে ছবির উপজীব্য সেই ছবি সেন্সর বোর্ডে আটকে যেতে পারে, শেষ পর্যন্ত তাই হয়েছে। কিছু সংশোধনীর পরও বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সিনেমাটি ‘প্রদর্শন অযোগ্য’ বলে জানিয়েছে। তাই এতে প্রেক্ষাগৃহে নয়, অনলাইনেই সিনেমাটিকে মুক্তি দিতে চলেছেন এর নির্মাতা রুবেল আনুশ।

    ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ নামের এই ছবিটি নির্মাণের শুরু থেকে এ পর্যন্ত ‘ম্যাডাম ফুলি’ খ্যাত সিমলার ও কিশোর অভিনেতা মামুন আলোচনায় রয়েছেন। তবে শুধু সিমলা ও মামুনই নয় ছবিটি তিনটি গল্পে সাজানো হয়েছে তিন জোড়া অভিনয়শিল্পীকে দিয়ে। মূলত ছবির সাসপেন্স রাখতেই নাকি তাদের নিয়ে গোপনীয়তা ছিলো এতদিন! এখন শোনা যাচ্ছে, ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নায়িকা রুমাই নোভিয়া।
    বিষয়টি নিয়ে নির্মাতা রুবেল আনুশ গণমাধ্যমকে জানান, রুমাই নোভিয়াকে দিয়েই সিনেমার শুরু করেছি আমি, তাকে দিয়েই সিনেমা শেষ হয়েছে। দৈর্ঘ্যেও তার গল্পটি বেশি আবার এই সিনেমায় ব্যবহৃত দুটি গানই তাকে নিয়ে নির্মিত।’

    এদিকে, রুমাই নোভিয়া গণমাধ্যমকে বলেছেন, ‘চলচ্চিত্রটিতে সিমলার মতোই তারও সম উপস্থিতি আছে। তবু, খবরে, প্রচার-প্রচারণায় তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই মন কিছুটা খারাপ তার। হয়তো অন্য কারো তারকাখ্যাতির কাছে তিনি হেরে যাচ্ছি।’

    জানা গেছে, ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ চলচ্চিত্রটির জন্য দীর্ঘ সাত বছরের অপেক্ষা রুমাই নোভিয়ার। অথচ তিনি ছিলেন আলোচনার বাইরে, তাই রুমাইর মন ভালো করতেই বুধবার প্রকাশিত হয়েছে চলচ্চিত্রটির প্রথম গান ‘ঘর পালানো হাওয়া’। গানটির কথা লিখেছেন লিমন আহমেদ, সুর-কণ্ঠ সোহেল রাজের।

    এদিকে, আবারও সেন্সর বোর্ড ছবিটি সিনেমাহলে দেখানো অযোগ্য বলে জানিয়েছে। তবে এ সিদ্ধান্তের বিপক্ষে আপিল করার সুযোগ থাকলেও সে পথে হাঁটছেন না নির্মাতা। কারণ রুবেল আনুশ মনে করেন, এতে কোনো লাভ হবে না। তাই আগামী ২৫ নভেম্বর ‘সিনেমা কটেজ’ নামের একটি ইউটিউব চ্যানেলে সিনেমাটি মুক্তি দেয়া হবে।

    সিনেমাটির নাম শুরুতে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ রাখা হলেও নাম পাল্টে ‘প্রেমকাহন’ রেখে সর্বশেষ সেন্সরে জমা দেওয়া হয়। কিন্তু এবার পুরনো নামেই সিনেমাটি মুক্তির চিন্তা করেছেন নির্মাতা। নির্মাতা রুবেল আনুশ গণমাধ্যমকে বলেন, ‘আমরা বিকল্প পথে সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছি। ইউটিউবে সিনেমাটি মুক্তি দেব। ইউটিউবে দেখতে আলাদা করে কোনো টাকা লাগবে না।’

    এর আগে, সেন্সর বোর্ড জানিয়েছিল, সিনেমাটির গল্পে লাশের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, নায়ক-নায়িকার মধ্যে অসম প্রেম ও মাত্রাতিরিক্ত গালাগালি রয়েছে। এগুলো সাধারণ দর্শকের দেখার উপযুক্ত নয়। এ কারণেই নিষিদ্ধ করা হয়। তবে এসব অভিযোগ মানতে নারাজ নির্মাতা। তার মতে, সিনেমায় কোনো অ্যাডাল্ট দৃশ্য নেই। গালি ছিল, সেটাও মিউট করে দিয়েছেন। এরপরও কেন নিষিদ্ধ করা হয়েছে, তার বোধগম্য নয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ