ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়র কিরণ

    গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়র কিরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     


    গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করে তিন সদস্যের প্যানেল মেয়র গঠন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

    প্যানেল মেয়রের তিন সদস্য হলেন- ৪৩নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদুর রহমান কিরণ, ৫২নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল আলীম মোল্লা ও ২৮, ২৯, ৩০নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর আয়েশা আক্তার।

    বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছেন।

    গত সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী বিএনপি দলীয় মেয়র এমএ মান্নানকে স্থানীয় সরকার বিভাগ বরখাস্ত করার পর আসাদুর রহমান কিরণ ভারপ্রাপ্ত মেয়র হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করেন।

    গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, মন্ত্রণালয় থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গঠন করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ওই তালিকায় প্রথমে যার নাম আসবে তিনিই ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন। তার অনুপস্থিতিতে দ্বিতীয় জন, পর্যায়ক্রমে তৃতীয় জন দায়িত্ব পালন করবেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ