ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • জেলেদের হামলায় আহত কনস্টেবল কবিরের মৃত্যু, আইজিপির শোক

     জেলেদের হামলায় আহত কনস্টেবল কবিরের মৃত্যু, আইজিপির শোক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

     


    মৎস্য সম্পদ রক্ষায় দায়িত্ব পালনকালে দুর্বৃত্তের আক্রমণে গুরুতর আহত পুলিশ কনস্টেবল মো. কবির হোসেনের মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

    বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোলজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন

    রাতে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানানো হয়, মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ বহু আত্মীয়-স্বজন-গুণগ্রাহী রেখে গেছেন।

    তিনি হাজার ১৯৭৯ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানাধীন রাজাপুর গ্রামে।

    গত ২১ অক্টোবর মুন্সিগঞ্জ সদর থানার চর আব্দুল্লাহপুরের চর ঝাপটা এলাকায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২১’ চলাকালে স্থানীয় জেলেদের অতর্কিত হামলায় নৌ পুলিশের ৫ জন সদস্য আহত হয়। তাদের মধ্যে কবির হোসেন গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে প্রায় এক মাস তিন দিন চিকিৎসাধীন ছিলেন।

    এদিকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ নৌ পুলিশের কনস্টেবল কবির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

    আইজিপি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ