ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত

    র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

    এ সময় ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি র‌্যাবের।

    নিহতরা হলেন- কেফায়েত উল্লাহ ও কোরবান আলী।

    কক্সবাজার র‌্যাব ১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নিত্যনন্দন দাশ জানান, শুক্রবার ভোরের দিকে মাদক ও অস্ত্র নিয়ে একটি ডাকাত দল দমদমিয়া পাহাড়ে অবস্থান করছে খবর পেয়ে অভিযানে যায় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি চালান। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি করে।

    তিনি বলেন, গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে কেফায়েত উল্লাহ ও কোরবান আলীর মরদেহ পাওয়া যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ২০ হাজার ইয়াবা, দুটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ